বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • নির্বাচনের জন্য পুলিশ প্রস্তুত : আইজিপি

    নির্বাচনের জন্য পুলিশ প্রস্তুত : আইজিপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য পুলিশ বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

    তিনি জানিয়েছেন, সারাদেশে পুলিশ সদস্যরা নির্বাচন যথাযথ ও সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করছে।

    শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্রিফিংয়ের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

    পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পুলিশ বাহিনী প্রস্তুতি সম্পন্ন করেছে। সবাই মিলে উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দেয়ার জন্য পুলিশ বাহিনী ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। প্রতিটি সদস্যকে আমরা ব্রিফ করেছি তাদের দায়িত্ব সম্পর্কে। আমরা সবার সহযোগিতায় প্রস্তুতি পর্ব সম্পন্ন করেছি। আমরা সারাদেশের ৪২ হাজার ২৫টি ভোটকেন্দ্র নিরাপদ রাখতে কাজ করে যাব।’

    তিনি বলেন, ‘কেউ নাশকতা করার চেষ্টা করলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটার কোনো আশঙ্কা নেই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ