বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • ট্রেনে আগুনের ঘটনায় নিহত ৪, উদ্ধারকাজ চলছে

    ট্রেনে আগুনের ঘটনায় নিহত ৪, উদ্ধারকাজ চলছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে চারজন নিহত হওয়ার খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করেছে।

    শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরে রাত ৯ টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা।

    ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো: শাহজাহান শিকদার এ তথ্য জানান।

    তিনি বলেন, কমলাপুরের গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস নামে একটি ট্রেনে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়। পর্যায়ক্রমে ৮টি ইউনিটের চেষ্টায় রাত ১০ টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

    তিনি আরো বলেন, আগুনে চারজন নিহত ও বেশকয়েকজন দগ্ধ হয়েছেন। ওই এক্সপ্রেস ট্রেনটির ৪টি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। বেনাপোল থেকে ঢাকায় যাত্রী নিয়ে ফিরছিল ট্রেনটি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ