বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • রাজধানীতে ট্রেনে আগুন: শেখ হাসিনা বার্নে ভর্তি ৮ জন

    রাজধানীতে ট্রেনে আগুন: শেখ হাসিনা বার্নে ভর্তি ৮ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় আহত হয়ে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮ জন। তারা ঝুঁকিমুক্ত হলেও 

    দীর্ঘসময় মেন্টাল ট্রমা থেকে যাবে বলে মনে করছেন চিকিৎসকরা।

    শনিবার ৬ জানুয়ারি সকাল ৯টায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিউট এর প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন এই তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, এখানে ৮ জন রোগী ভর্তি আছেন। তাদের সবারই বার্নের পরিমান কম, তবে সবারই শ্বাসনালী পুড়ে গেছে। সবাই ঝুঁকিমুক্ত নয়। তারা সবাই 
    শারিরীকভাবে সুস্থ্য হলে মেন্টাল ট্রমা থেকে যাবে লম্বা সময়।

    জানা যায়, তাদের মধ্যে একজন নারী, দু’জন শিশু ও বাকি চারজন পুরুষ। এছাড়া আরেকজন চিকিৎসা নিয়ে চলে গেছেন।

    ঢাকা মেডিকেলে ভর্তি হওয়া অমিত কুমার দেবনাথ ছুটির ছাড়পত্র নিয়েছেন।

    আহতরা হলেন, আসিফ মোহাম্মদ খান (৩০), ডক্টর কৌশিক বিশ্বাস (৩২), নাফিজ আলম (২২), মো মাসুদ রানা (৩১), ডেইজি আক্তার রত্না (৪০), রেহান (৬), দিহান (১১) ও মো. ইকবাল।

    শেখ হাসিনা বার্নের আবাসিক সার্জন তরিকুল ইসলাম আটজনের পরিচয় নিশ্চিত করেন।

    গতকাল শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ