শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ১৬ ঘণ্টায় ১৪ আগুন: ৪ জনের মৃত্যু

    ১৬ ঘণ্টায় ১৪ আগুন: ৪ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সারা দেশে গত ১৬ ঘণ্টায় ১৪টি আগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এসব আগুনের ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য জানান।  

    তিনি বলেন, ‘শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টায় সারা দেশে ১৪টি আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এর মধ্যে একটি ট্রেনসহ ছয়টি যানবাহন, আটটি স্থাপনা (একটি বৌদ্ধ মন্দির, আটটি শিক্ষাপ্রতিষ্ঠান) পুড়ে গেছে। নিহত হয়েছেন চার জন।’


    ফায়ার সার্ভিস জানিয়েছে, রাজধানীতে একটি; ঢাকা বিভাগের নারায়ণগঞ্জে একটি, গাজীপুর সদরে দুই, কালিয়াকৈরে একটি; সিলেট বিভাগের দক্ষিণ সিলেট ও চুনারুঘাটে একটি করে; চট্টগ্রাম বিভাগের রামু, ফেনী, সীতাকুণ্ড, চট্টগ্রাম সিটিতে একটি করে; ময়মনসিংহ বিভাগের নান্দাইল, গফরগাঁও, শেরপুরে একটি করে আগুনের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩২টি ইউনিট এবং ১৫১ জন সদস্য কাজ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ