শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জি এম কাদের

    ‘পুরোনো কায়দায় আ’লীগ ভোট ডাকাতিতে নেমেছে’

    ‘পুরোনো কায়দায় আ’লীগ ভোট ডাকাতিতে নেমেছে’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যে পুরনো কায়দায় আওয়ামী লীগ ভোটকেন্দ্র দখল করে ভোট ডাকাতির নির্বাচন করে, এবারও সেটাই করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, জামালপুর, কুমিল্লাসহ বিভিন্ন জায়গায় আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলে খবর পেয়েছি। যে পুরনো কায়দায় আওয়ামী লীগ ভোটকেন্দ্র দখল করে ভোট ডাকাতির নির্বাচন করে, এবারও সেটাই করা হচ্ছে। যদিও বারবার আশ্বস্ত করা হয়েছিল যে এমন কোনো ঘটনা ঘটবে না। আজ রোববার রংপুর-৩ আসনের ভোটকেন্দ্র পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জি এম কাদের এ মন্তব্য করেন।

     

    তিনি বলেন, সব সময় আমাদের আশঙ্কা ছিল যে নির্বাচনে নিয়ে এসে আমাদের কোরবানি করা হবে। কোরবানি করে নির্ভেজাল, একদলীয় শাসনব্যবস্থা কায়েম করা হবে। এসব আশঙ্কা সত্যি হয় কি না, তা বিকেল হলেই বোঝা যাবে। জি এম কাদের বলেন, ভোট স্বাভাবিক হবে না সে ধরনের একটা আবহাওয়া তৈরি করা হচ্ছে। সব জায়গার খবর এখনো পাইনি। যে আশা করছিলাম ভোটটা স্বাভাবিক হবে। কিন্তু রংপুর ছাড়া বেশির ভাগ জায়গায় ভোট স্বাভাবিক হচ্ছে না।

     

    ২০১৮ সালের নির্বাচনের পুনরাবৃত্তি হচ্ছে কি না, ‘এর জবাবে জি এম কাদের বলেন, এখন পর্যন্ত কিছু কিছু নমুনা দেখা যাচ্ছে। কারণ, তাদের লোকবল বেশি। অনেক জায়গায় কোথাও বাধা দিচ্ছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। এ রকম তারা করে যাচ্ছে। যত দূর খবর পেয়েছি, এতে আমরা উদ্বিগ্ন। দিন শেষে জাতীয় পার্টির শঙ্কা যদি সত্যি হয়, তাহলে দলের অবস্থান কী হবে- এমন প্রশ্নে জি এম কাদের বলেন, সেটা যখন হবে, তখন বলব। আগে থেকে কিছু বলতে চাই না। আমরা সার্বিক পরিস্থিতি দেখে দলের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।

     

    এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগরের সভাপতি, মেয়র মোস্তাফিজার রহমান, রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, জেলা জাপার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন