বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • সংসদে নারী সদস্য কমছে

    সংসদে নারী সদস্য কমছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি নারী প্রার্থী, ৯২ জন অংশ নিয়েছেন। ৯২ জনের মধ্যে ১৯ জন নারী প্রার্থী জয়লাভ করেছেন।

    তার মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ১৫ জন নারী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে চারজন।

    তবে, স্বতন্ত্র প্রতীকে জয়ী চার নারীই আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত বা আওয়ামী পরিবারের সন্তান।

    আওয়ামী লীগের জয়ী প্রার্থীরা হলেন বর্তমান সংসদের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩), স্পিকার শিরীন শারমিন চৌধুরী (রংপুর-৬), উম্মে কুলসুম স্মৃতি (গাইবান্ধা-৩), সাহাদারা মান্নান (বগুড়া-১), জান্নাত আরা হেনরী (সিরাজগঞ্চ-২), হাবিবুন নাহার (বাগেরহাট-৩),সুলতানা নাদিরা (বরগুনা-২), আওয়ামী লীগের সভাপতিমণ্ডরীর সদস্য মতিয়া চৌধুরী (শেরপুর-২), সৈয়দা জাকিয়া নূর (কিশোরগঞ্জ-১), সাগুফতা ইয়াসমিন (মুন্সীগঞ্জ-২), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনী (চাঁদপুর-৩), খাদিজাতুল আনোয়ারা (চট্রগ্রাম-২) ও শাহীন আক্তার (কক্সবাজার-২)।

    স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে জয়ী হয়েছেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (প্রস্তাবিত) সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার (গাইবান্ধ্যা-১)। বর্তমান সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম (মাদারীপুর-৩)। প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী জয়া সেন গুপ্তা (সুনামগঞ্জ-২) ও আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী(হবিগঞ্জ-১)।

    বর্তমান একাদশ সংসদে সরাসরি ভোটে নির্বাচিত নারী সংসদ সদস্য রয়েছে ২২ জন। সেই হিসেবে আগামী দ্বাদশ সংসদে নারী সংসদ সদস্যের সংখ্যা কমে আসছে।


    ভয়েস অব আমেরিকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ