শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ১০ জানুয়ারি ঢাকায় জনসভা করবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

    ১০ জানুয়ারি ঢাকায় জনসভা করবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী দল আওয়ামী লীগ। জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    সোমবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘোষণা দেন তিনি।

    এ সময় ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রকাশ হয়েছে। তাদের রায়ের প্রতিদান দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১০ জানুয়ারী সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ।

    এছাড়াও তিনি বলেন, জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে আর আগুন সন্ত্রাসের বিপক্ষে রায় দিয়েছে। বিএনপির বর্তমান অবস্থার জন্য দলটির মিথ্যাচারই দায়ি বলে অভিযোগ করেন তিনি।

    উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২২৪টিতে জয় পেয়েছে নৌকার প্রার্থীরা। অন্যদিকে লাঙ্গল নিয়ে ভোটে পাশ করতে পেরেছেন ১১ জন। আসন জয়ের ক্ষেত্রে আওয়ামী লীগের পরে কোনো দল হিসেবে যা দ্বিতীয়।

    এছাড়া, নাটকীয়তার মধ্য দিয়ে ভোটে অংশ নিয়ে প্রথমবারের মতো কোনো আসনে জয় পেলো কল্যাণ পার্টির কোনো প্রার্থী। নির্বাচনে লড়া বাকি ২৩ দলের কেউই জয় পাননি।

    এবারের ভোটে ১ হাজার ৯৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। স্বতন্ত্র প্রার্থী ছিলেন ৪৩৬ জন। তাদের মধ্যে ৬২ জন হেসেছেন। এখন পর্যন্ত যা কোনো সংসদ নির্বাচনে সর্বোচ্চ। বাকি ১ হাজার ৫৩৫ প্রার্থী হচ্ছে বিভিন্ন দলের।

    ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হয়। নওগাঁ-২ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট হয়নি। পুনরায় সেখানে তফসিল ঘোষণা করা হবে। তখন আরও প্রার্থী যুক্ত হতে পারে। এছাড়া, এক কেন্দ্রের অনিয়মে আটকে গেছে ময়মনসিংহ-৩ আসনের ফল।

    ফলাফলের সমীকরণ যখন এই, তখন তো স্পষ্টই ষষ্ঠবারের মতো ক্ষমতায় এলো আওয়ামী লীগ। আর শেখ হাসিনা পঞ্চমবারের মতো সরকারপ্রধান হতে যাচ্ছেন। যা টানা চারবারের মতো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন