বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির
  • মমতা ব্যানার্জীর পর;

    প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন মোদী

    প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন মোদী
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয় পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জয়কে ঐতিহাসিক বলে অভিহিত করে, তাকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

     

    সোমবার (৮ জানুয়ারি), বাংলাদেশের নির্বাচনের ফলাফল প্রকাশের পর বাংলাদেশি প্রধানমন্ত্রীকে ফোন করেন নরেন্দ্র মোদী। টানা চতুর্থ মেয়াদে এই জয়ের জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি ‘সফল নির্বাচনে’র জন্য বাংলাদেশের জনগণেরও প্রশংসা করেছেন।

     

    এদিন এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে মোদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হলো। সংসদীয় নির্বাচনে ঐতিহাসিক চতুর্থ মেয়াদে বিজয়ী হওয়ার জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। সফল নির্বাচন আয়োজনের জন্য আমি অভিনন্দন জানাই বাংলাদেশের জনগণকেও।

    বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী ও মানবকেন্দ্রিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধতার কথাও উল্লেখ করেছেন মোদী।

     


    নির্বাচনে জয়ের জন্য এর আগে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও।গঙ্গাসাগর মেলায় কপিলমুনির আশ্রম পরিদর্শনে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, আমাদের অভিনন্দন থাকবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের প্রতি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ