শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়

    তালা ভেঙ্গে ঢুকলেন বিএনপি নেতাকর্মীরা

    তালা ভেঙ্গে ঢুকলেন বিএনপি নেতাকর্মীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তালা ভেঙ্গে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছে নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টার পর দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রহুল কবির রিজভীর নেতৃত্ব তালা ভাঙ্গে নেতাকর্মীরা।

    বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দুই মাস ১৩ দিন বন্ধ ছিল। দ্বাদশ নির্বাচনের তফসিল থেকে শুরু করে ভোট শেষ হলেও কার্যালয়টি বন্ধ ছিল।

    গতকাল বুধবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, গত ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত প্রহসনের নির্বাচন বিষয়ে আজ বেলা ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে সংবাদ সম্মেলন করবে দলটি। এ সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

    গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন কাকরাইল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সঙ্ঘাত হয় বিএনপির নেতাকর্মীদের। এর ঘণ্টা দুয়েকের মধ্যে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। সংঘর্ষ চললেও মঞ্চ থেকে হরতাল ঘোষণা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    এরপর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। সেদিন রাতেও বিএনপি কার্যালয়ে একাধিক নেতাকর্মী ও নিরাপত্তা কর্মী ছিল। তবে ২৯ অক্টোরর ভোর থেকেই বিএনপি কার্যালয়ের ফটকে তালা ঝুলতে দেখা যায়। সকাল থেকে কার্যালয়ের সামনের অংশে ‘ক্রাইম সিন’ লেখা হলুদ টেপ দিয়ে ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। দুই দিন ধরে আলামত সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনী। দুই দিন পর দেয়া হয় কাটাতারের বেড়া। তফসিল ঘোষণার পরদিন তাও সরিয়ে নেয়া হয়।

    এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা লাগানোর বিষয়ে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, নয়াপল্টনে ২৮ অক্টোবরের সঙ্ঘোতের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি অফিসের সামনে সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ তাদের অফিসে তালা দেয়নি। বিএনপিই তাদের অফিসে তালা ঝুলিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন