শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর আমন্ত্রণ পেলেন কারাবন্দি ফখরুল

      ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর আমন্ত্রণ পেলেন কারাবন্দি ফখরুল
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে ডিএমপির আমন্ত্রণপত্র বিএনপি সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু গ্রহণ করেন।

     

    ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর আমন্ত্রণ পাওয়া বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান ও আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল এবং ডা. জাহিদ হোসেন।

     

    আগামী ১ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আমন্ত্রণ জানানো হয়। তবে দলটির স্থায়ী কমিটির সদস্যদের আমন্ত্রণ না জানানোর কারণে ডিএমপির আমন্ত্রণপত্র নিয়ে বিএনপিতে অস্বস্তি তৈরি হয়েছে।

    গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ হয়। এতে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্রে পরিণত হয় পুরো নয়াপল্টন। ভণ্ডুল হয় মহাসমাবেশ। এ ঘটনায় মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা হয়।

    পরদিন ২৯ অক্টোবর সকালে মির্জা ফখরুলকে গুলশানের বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। ওইদিনই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন