বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • বিএনপিপন্থী কর্মকর্তা

    ছালেহ উদ্দিনকে ডিডি এডমিন করতে মন্ত্রনালয়ে ফায়ারের ডিজির প্রস্তাব

    ছালেহ উদ্দিনকে ডিডি এডমিন করতে মন্ত্রনালয়ে ফায়ারের ডিজির প্রস্তাব
    উপপরিচালক ছালেহ উদ্দিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে সহকারী পরিচালক থেকে উপ পরিচালক পদে পদোন্নতি পেতে গোয়েন্দা সংস্থার গোপনীয় তদন্ত হয়। কেউ কেউ তথ্য লুকাতে আশ্রয় নেয় অবৈধ লেনদের। এমনকি বিভিন্নভাবে তদবির করে ভাগিয়ে নেয় পদোন্নতি। গোয়েন্দা প্রতিবেদন বিপক্ষে গেলে টাকার বিনিময়ে কাঙ্খিত ফলাফল পেতে শুরু করেন প্রভাবশালী মহল দিয়ে তদবির। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এমনই এক ভাগ্যবান কর্মকর্তা ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপ পরিচালক ছালেহ উদ্দিন। গত পদোন্নতিতে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা আছে, তিনি সহ তার পরিবারের সবাই বিএনপির রাজনীতিতে জড়িত। এমন প্রতিবেদন গোপন রেখেই তিনি টাকা দিয়ে পদোন্নতি ভাগিয়ে নিয়েছেন। এখানেই তিনি থেমে নেই। পদোন্নতি নিয়েই অধিদপ্তরের মহা পরিচালক মাইন উদ্দিনের ভাই নুর উদ্দিন আনিসকে মোটা অংকের টাকা দিয়ে বদলী হয়ে আসনে ঢাকা বিভাগের উপ পরিচালক হিসেবে। এখানে এসেই শুরু করেন বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও বাণিজ্য।

     

    অধিদপ্তর সূত্রে জানা গেছে,  সম্প্রতি ছালেহ উদ্দিনকে উপ পরিচালক (প্রশাসন ও ‍অর্থ) হিসেবে বদলী করতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে ফাইল অনুমোদন করতে প্রস্তাব পাঠান অধিদপ্তরের মহাপরিচালক মাইন উদ্দিন। তার বদলীর ফাইলটি বর্তমানে সুরক্ষা বিভাগের সচিবের দপ্তরে পরে আছে। ছালেহ উদ্দিন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগের বিষয় অনেকটাই সচিব জেনে গেছে। তাই তিনি এই বদলীর ফাইল অনুমোদন করেননি। আরো জানা গেছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পোস্তগোলায় কর্মরত সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলমের পরামর্শে ডিজির ভাই নুর উদ্দিন আনিস টাকা লেনদেন করে এ প্রস্তাব পাঠাতে ডিজিকে সুপারিশ করেন।

     

    অভিযোগ রয়েছে, একসময়ের বিএনপি'র পরীক্ষিত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মোঃ ছালেহ উদ্দিন উপপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগে কর্মরত। বর্তমানে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর লাইসেন্স শাখায় দুর্নীতি ও অনিয়মের আখড়া বানিয়ে বর্তমান সরকারের সুনাম ক্ষুন্ন করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। 'ঘুষের রাজ্যে অসহায় সবাই' এই স্লোগানের মতোই সালেহ উদ্দিন ঘুষের রাজ্যে মাথা নত করতে বাধ্য হচ্ছে সবাই।

    বিএনপি'র ঘনিষ্ঠজন হিসেবে খ্যাত ডিডি সালেহ উদ্দিনের পদোন্নতি পাওয়ার আগেও গোয়েন্দা প্রতিবেদনে তার বিএনপির ঘনিষ্ঠজন হিসেবে সচিবালয় তথ্য লিপিবদ্ধ থাকার পরেও রহস্যজনকভাবে তিনি পদোন্নতি বাগিয়ে নেন বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক সচিবালয়ের একটি বিশ্বস্ত সূত্র।

    সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, নতুন লাইন্সেস প্রদানের ক্ষেএে ১০ হাজার ফ্লোর সংযোজন বাবদ ৫ হাজার। ফায়ার রির্পোট বাবদ ৫%কমিশন ধার্য করেছেন তিনি। সালেহ উদ্দিনের পকেটে প্রতি মাসে মাসোহারা না গেলে সিনিয়র এসও ও ডিএডিদের কাছ থেকে ছুটি কেড়ে নেন তিনি। বর্তমান পদে থাকা অবস্থায় প্রায় ৪০/৫০ লক্ষ টাকার কেনা কাটা নিয়ম বহিভুত ভাবে সম্পন্ন করা এবং তা বিশ্বস্ত তালিকায় থাকা ইন্সপেক্টরদের নিকট হতে মাসিক টাকা না দিলে ফাইল আটক ও ছুটি বন্দ করে দেয়া হয় বলে একাধিক অভিযোগ রয়েছে।

    নাম প্রকাশ না করার সাথে ফায়ার সার্ভিসের একটি সূত্র জানান, করে সিনিয়র এস ও দের সাপ্তাহিক ছুটি গত এক সপ্তাহ যাবত ডিএডিদের নিকট হতে কেড়ে নেওয়ায় তাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে যা অপারেশন কাজ ফেইল করার মত ঘটনা ঘটবে এবং মারাত্বক পরিস্থিতি সৃষ্টি হবে।

    নাম প্রকাশ না করার স্বার্থে আরেকটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বর্তমানে ফায়ার সার্ভিসের বিপক্ষে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কাজে অংশগ্রহণ করে দেশবাসীর কাছে সেবামূলক এই প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার পাঁয়তারা করছেন এই (ডিডি ঢাকা) সালেহ উদ্দিন।

    সালেহ উদ্দিন নিজের অধীনস্থ অনেকের কাছেই বলে থাকেন আমাকে বদলি করার ক্ষমতা সচিবালয় কর্তাদেরও নেই।

    এ বিষয়ে সালেহ উদ্দিনের বক্তব্য জানতে তার মুঠোফোন নাম্বারে  কল ও এসএমএস পাঠানো হলেও বক্তব্য জানা সম্ভব হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন