শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ডিকাব টক অনুষ্ঠানে রুশ রাষ্ট্রদূত

    বাংলাদেশকেও অস্ত্র দিতে প্রস্তুত রাশিয়া

    বাংলাদেশকেও অস্ত্র দিতে প্রস্তুত রাশিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাশিয়া বাংলাদেশেও অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি।

    মিয়ানমারে রাশিয়ার অস্ত্র বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা অস্ত্র সরবরাহ করছি। কিন্তু একই সঙ্গে ভারত, চীনও অস্ত্র সরবরাহ করছে। আমরা বাংলাদেশকেও অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত আছি।


    রাষ্ট্রদূত বলেন, এগুলো উন্নতমানের অস্ত্র এবং ইউক্রেন যুদ্ধ দেখলে সেটি বোঝা যায়। আমরা আগেও বাংলাদেশকে অস্ত্র সরবরাহ করেছি।

     

    বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রুশ রাষ্ট্রদূত।

    এসময় তিনি ইসরায়েল-ফিলিস্তিন চলমান সংঘাত নিয়ে কথা বলেন। ফিলিস্তিন ইস্যুতে পশ্চিমাদের ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বৈত নীতির কঠোর সমালোচনা করেন মান্টিটস্কি।

    তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে পশ্চিমারা ডাবল স্ট্যান্ডার্ড (দ্বৈত নীতি) নিয়েছে। তারা ইউক্রেন ইস্যুতে অনেক সোচ্চার, কিন্তু গাজায় গণহত্যা নিয়ে নিশ্চুপ।


    তবে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ ও রাশিয়া একই মনোভাব পোষণ করে থাকে বলে অভিমত ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

    বাংলাদেশের ক্ষেত্রে ভারতের নীতি রাশিয়া অনুসরণ করে কি না- রাষ্ট্রদূতের কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, আমরা আমাদের নীতি অনুসরণ করি এবং এটি আমাদের ডকট্রিনে লিপিবদ্ধ আছে। রাশিয়া ও ভারতের মধ্যে অনেক বিষয়ে মতপার্থক্য আছে এবং আমরা এখানে (বাংলাদেশে) আমাদের নীতি অনুসরণ করি। আমরা বাংলাদেশকে ভারতের চোখে দেখি না।

     

    রোহিঙ্গা প্রত্যাবাসনে রাশিয়ার অবস্থান প্রসঙ্গে মান্টিটস্কি বলেন, রাশিয়া চায় রোহিঙ্গারা তাদের নিজ ভূমিতে ফেরত যাক। এটি নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। তবে প্রত্যাবাসন প্রক্রিয়া কখন শুরু হবে সেটি এখনো অনিশ্চিত।

    অন্য এক প্রশ্নে মান্টিটস্কি বলেন, টাকার সঙ্গে রুবল বিনিময়ে আলোচনা অব্যাহত রয়েছে। এটি করতে পারলে দুদেশের বাণিজ্য আরও বাড়বে।


    অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ডিক্যাব প্রেসিডেন্ট নূরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ