বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • ফুলবাড়ীতে ৪২ দফা দাবিতে

    দোকান কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ

    দোকান কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ীতে শনিবার (৯ মার্চ) দোকান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সাপ্তাহিক ছুটি, সমপরিমান বোনাস, ৮ ঘন্টার বেশি শ্রম দিলে অভার টাইমসহ ৪২ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। সকাল ১১টায় ফুলবাড়ী পৌরবাজার কাপড়পট্টিতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক। 

    এতে বক্তব্য রাখেন উপজেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক শফিকুল ইসলাম শিকদার, উপজেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের আহবায়ক মানিক মন্ডল, দোকান কর্মচারী ইউনিয়নের সাবেক প্রতিষ্ঠাতা সহসভাপতি কমল চন্দ্র সাহা, সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক ফরিদ আলী, সদস্য জাফরউল্লাহ্ আনছারী, তাজুল ইসলাম, মিলন রহমান, রানা মন্ডল প্রমুখ।


    আলোচনা শেষে সংগঠনের সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়। পরে ৪২ দফা দাবি পেশ করেন ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক। 


    দাবি সমূহের মধ্যে উল্লেখযোগ্য, শনিবার সাপ্তাহিক ছুটির দিনে শ্রমিক/কর্মচারীদের কোন ব্যবসাপ্রতিষ্ঠান ও কলকারখানায় কাজ করানো যাবে না। ঈদ-পূজায় শ্রমিক-কর্মচারীদের বেতনের সমপরিমান বোনাস দিতে হবে। 


    কোন প্রতিষ্ঠান কর্তৃক ৮ ঘন্টার বেশি শ্রমিক কর্মচারীদের কাজ করানো হয় তবে অভারটাইমের অর্থ দিতে হবে। বিনা কারণে বা কথায় কথায় শ্রমিক-কর্মচারীদের ছাঁটাই করা চলবে না। প্রতিষ্ঠানের মালিক ও কর্মরত শ্রমিকদের মধ্যে কোন বিরোধ দেখা দিলে নিজেরা সমাধান করিতে না পারলে তা উভয় সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সমাধান করতে হবে। চুক্তি মোতাবেক মাসিক বেতন হিসেবে পরিশোধ করিতে হবে, বকেয়া রাখা চলবে না ইত্যাদি।  শেষে এক বিক্ষোভ মিছিল পৌরশহর প্রদক্ষিণ করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ