শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ছিনতাই হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ

    উদ্ধার অভিযানে সোমালি পুলিশ ও আন্তর্জাতিক নৌবাহিনী

    উদ্ধার অভিযানে সোমালি পুলিশ ও আন্তর্জাতিক নৌবাহিনী
    ছিনতাই হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ ও জিম্মি নাবিকদের উদ্ধারে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালি পুলিশ ও আন্তর্জাতিক নৌবাহিনী। সোমবার সোমালিয়ার পুন্টল্যান্ড অঞ্চলের পুলিশ বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

    সংবাদমাধ্যমটি বলছে, সোমালি পুলিশ এবং আন্তর্জাতিক নৌবাহিনী জলদস্যুদের দ্বারা হাইজ্যাক করা বাণিজ্যিক জাহাজে (এমভি আবদুল্লাহ) অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। জলদস্যুদের হাতে থাকা পণ্যবাহী জাহাজ রুয়েন ভারতীয় নৌবাহিনী উদ্ধার করার দুদিন পর এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।


    পুন্টল্যান্ড সোমালিয়ার একটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল। সেই অঞ্চলের পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‍‘আন্তর্জাতিক নৌবাহিনী হামলার পরিকল্পনা করছে এমন রিপোর্ট পাওয়ার পর পুন্টল্যান্ড পুলিশ বাহিনী নিজেদের প্রস্তুত রেখেছে।’


    পুন্টল্যান্ড সিকিউরিটি ফোর্স হলো সোমালিয়ার স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড রাজ্যের নিরাপত্তা বাহিনী। ২০০২ সালে এই অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য বাহিনীটি গঠন হয়েছিল। এ বাহিনী সোমালিয়ার ফেডারেল সরকার এবং পুন্টল্যান্ড সরকার থেকে স্বাধীন।

    তবে এর আগে ইউরোপীয় ইউনিয়নের একটি জাহাজ এমভি আবদুল্লাহ’য় অপারেশন পরিচালনার জন্য বাংলাদেশের অনুমতি চাইলেও নাবিক ও ক্রুদের প্রাণনাশের আশঙ্কায় বাংলাদেশ সরকার সেই অনুমতি দেয়নি।

    এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট প্রধান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মো. খুরশেদ আলম বলেছিলেন, আমরা নেগোশিয়েশন করছি, কীভাবে শান্তিপূর্ণ উপায়ে নাবিক ও ক্রুদের কোনো ক্ষতি ছাড়াই জাহাজটি উদ্ধার করা যায়।


    এছাড়া ছিনতাই হওয়া জাহাজ ও জিম্মি নাবিকদের উদ্ধারে ‘মধ্যস্থতাকারী’ নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছিল জাহাজের মালিক কবির গ্রুপ।


    এর আগে ১২ মার্চ বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। সে সময় জাহাজটি সোমালিয়া উপকূল থেকে ৫৭০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। দস্যুদের কাছে জিম্মি হয় ২৩ বাংলাদেশি নাবিক ও ক্রু। জাহাজটি গত তিনদিন ধরে সোমালিয়ার গোদবজিরান উপকূলের ৪ নটিক্যাল মাইল দূরে নোঙ্গর করা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ