শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • হত্যা মামলার আসামী সোহাগ

    শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি!

    শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি!
    এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুলের কথিত অধ্যক্ষ আনিসুর রহমান সোহাগ।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্ষমতার পালা বদলের পরপরই ভোল পাল্টোনো শুরু করছে অনেকেই। তার মধ্যে থেমে নেই কিছু অসাধু নামধারী শিক্ষকরাও। যেখান দিয়েই সুযোগ পাচ্ছে ঢুকে পরছেন বিভিন্ন দলীয় পরিচয়ে। সঙ্গে সঙ্গে ভাগিয়ে নিচ্ছেন লোভনীয় জায়গা। যেখানে গেলে কিছুদিনের মধ্যেই হয়ে যাবেন আঙুল ফুলে কলা গাছ। এমনই অভিযোগ উঠেছে রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুলের কথিত অধ্যক্ষ আনিসুর রহমান সোহাগ। ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যা মামলার আসামী হয়েও গত ২৩ নভেম্বর শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট, লালমাটিয়া প্রিমিয়ার লীগ-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়েছেন। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। ভূয়া সার্টিফিকেট দিয়ে হয়েছেন এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ। সাবেক স্বৈরাচার আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের সাথে সখ্যতা গড়ে তুলে হয়েছেন হাজার কোটি টাকার মালিক। ছাত্র আন্দোলনে সরকারের পক্ষে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের উপর হামলায় অংশ নিয়েছেন আনিসুর রহমান সোহাগ। এবার সুযোগ বুঝে বিএনপির সাথে আতাঁত করা শুরু করেছেন চতুর সোহাগ।

    জানা গেছে, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর সহযোগী হিসেবে লিকুর অবৈধ টাকার সম্পদের পাহাড় গড়েছেন আনিসুর রহমান সোহাগ। আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে হয়েছেন শত শত কোটি টাকার মালিক। যদিও ১ডজন অভিযোগের আসামী তিনি। তারপরও কেউ কিছু করতে পারিনি তাকে।

    এক অনুসন্ধানে জানা গেছে, আনিসুর রহমান সোহাগ একজন জাল সনদধারী অধ্যক্ষ। বন্ধুর অনার্স উত্তীর্ণের সনদ জাল করে বছরের পর বছর চাকরি করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। একপর্যায়ে রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ পদেই বসে যান। আর এই স্কুলের শেয়ার বিক্রি নামে হাতিয়ে নেন কোটি কোট টাকা। কেউ টাকা ফেরত চাইলে ভয় দেখাতেন লিকু’র। কেউ মামলা করলে পুলিশ তার কথার বাইরে কাজ করতো না। লিকুর সাথে সম্পর্ক থাকায় কে তার পশম ছিড়বে। তাইতো বন্ধুর অনার্সের সাটিফিকেট নকল করে নিজের সার্টিফিকেট বানিয়ে আরেজনের স্কুল দখলে নিয়ে প্রধান শিক্ষক বনে গেলেও কেউ তার কিছুই করতে পারেনি।

    অনুসন্ধানে আরো জানা গেছে, ভুয়া শিক্ষক সোহাগ হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ও বিতর্কিত ইবাইস (ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম) থেকে এমবিএ ও বিবিএ’র ডিগ্রি অর্জনের তথ্য জুড়ে দেন তার ফেসবুক প্রোফাইলে। শুধু তাই নয়, বিপুল বিত্ত বৈভবেরও মালিক তিনি। আয়কর নথিপত্রে দিয়েছেন ভুয়া ঠিকানা। গোপন করেছেন কোটি কোটি টাকার আর্থিক লেনদেন। এমন সব গুরুতর অপরাধের হোতা আনিসুর রহমান সোহাগের বাড়ি ঝালকাঠির নলসিটি উপজেলায়।

    স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী, প্রশাসনের কর্মকর্তা আর দলের অনেক নেতার সঙ্গে ছিল তার সুসম্পর্ক। নিজেকে পরিচয় দিতেন শেখ হাসিনার একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর বন্ধু হিসেবে। আনিসুর রহমান সোহাগ নামের এই মানুষটি প্রতারণার মাধ্যমে বানিয়েছেন কোটি কোটি টাকা। দখল করেছেন অনেক সম্পদ।

    ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে অর্থদাতা হিসেবে নাম এসেছে তার। এ নিয়ে দুটি হত্যা মামলা হয়েছে তার বিরুদ্ধে। এত কিছুর পরও বহাল তবিয়তে থাকা আনিসুর রহমান সোহাগ এবার অপচেষ্টা চালাচ্ছেন পরিবর্তিত ক্ষমতাবলয়ের কাছাকাছি যেতে। ভুক্তভোগী এবং স্থানীয় বিভিন্ন সূত্র থেকে পাওয়া গেছে এসব তথ্য।

    সোহাগের নিকটাত্মীয়রা বলছেন, তার উত্থান আলাদিনের চেরাগকেও হার মানায়। বাবা ছিলেন ইটভাটার শ্রমিক। নিজে চাকরি করতেন পোশাক কারখানায়। পরে ওষুধ কোম্পানির প্রতিনিধি। এরপর ধানমন্ডির একটি কনভেনশন সেন্টারের ম্যানেজার হয়ে সেটির ইজারাদার বনে যান সোহাগ।

    শতকোটি টাকার সম্পদের মালিক অল্প দিনেই। ইংলিশ মিডিয়াম স্কুল দখলে নিয়ে বসে পড়েন অধ্যক্ষের চেয়ারে, যদিও সেই যোগ্যতা নেই তার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাদের আশ্রয় পাওয়া সোহাগের বড় শক্তি ছিল মন্ত্রী-এমপি ও তাদের ঘনিষ্ঠরা। তাদের প্রভাব খাটিয়ে বেপরোয়া সোহাগ নিঃস্ব করেন বহু মানুষকে। জানা গেছে, ক্ষমতা হারানো আওয়ামী লীগের পলাতক বিভিন্ন নেতার অর্থসম্পদ দেখভাল করছেন এই সোহাগ। এমনই একজন শেখ হাসিনার এপিএস লিকু। তার রাজধানীর মোহাম্মদপুরের বসিলার মধু সিটির ১০ তলা বাড়ির দেখভালের দায়িত্বে রয়েছেন তিনি।

    বিভিন্ন সূত্রে আরও জানা যায়, লিকুর অবৈধ সম্পদের দেখভালের পাশাপাশি নগদ টাকাও গচ্ছিত রয়েছে সোহাগের কাছে। এইচএসসি পাস সোহাগ দাবি করতেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছেন। তার জাল ও ভুয়া সনদের বিষয়টি প্রমাণিত হলেও ক্ষমতাবলয়ে থাকায় তার বিরুদ্ধে তখন ব্যবস্থা নেয়নি শিক্ষা বোর্ড, শিক্ষা অধিদপ্তর ও ইউজিসি। এদিকে সোহাগ নিজেকে ‘মাতৃভূমির খবর’ নামে একটি পত্রিকার সম্পাদক পরিচয় দেন। তার সাংবাদিকতার নেই কোনো অভিজ্ঞতা। ক্ষমতার পালাবদলে রাতারাতি বোল পাল্টাতে থাকেন তিনি। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছের মানুষ ও নেতাদের সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করছেন বলে জানায় বিভিন্ন সূত্র।

    সোহাগের উত্থান:
    ঝালকাঠির নলছিটির মগড় ইউনিয়নের খাওখীর গ্রামের বাসিন্দা আনিসুর রহমান সোহাগ। তার বাবা মোহাম্মদ আলী খান ইটভাটায় কাজ করতেন। তার অভিজ্ঞতা সামনে রেখে ‘যমুনা ব্রিকস’ নামে একটি ইটভাটা গড়ে তোলেন সোহাগ। স্থানীয়দের কম দামে ইট দেওয়ার কথা বলে বহু জনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন। কিন্তু পরে আর ইট দেননি তাদের। এই নিয়ে মামলা হয় তার বিরুদ্ধে। এর আগে সোহাগকে চাকরি পাইয়ে দেন স্থানীয় আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। তিনি বলেন, ‘২০০৮ সালের সংসদ নির্বাচনের সময় প্রয়াত আব্দুর রব খান এবং আমি ম্যারিয়টের এমডি মোহাম্মদ মোস্তফাকে বলে তাকে (সোহাগ) ঢাকায় চাকরি পাইয়ে দিই। এখন ফ্ল্যাট-বাড়ি-গাড়িসহ বিপুল টাকার মালিক সে। এত সম্পদের উৎস কিংবা রহস্য কী, এলাকার লোকজন জানে না।’

    স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গত সরকারের আমলে ইউনিয়ন পরিষদের চারিত্রিক সনদ জাল করে ভূমিহীনদের ১২০ বিঘা জমি বন্দোবস্ত নেন সোহাগ, তার পরিবার ও স্বজনরা। এ নিয়ে ভুক্তভোগীরা উচ্চ আদালতে রিটের প্রস্তুতি নিচ্ছেন। তিনি পাঁচ হাজার টাকা বেতনে ঢাকার ইপিজেডের একটি পোশাক কারখানায় সুপারভাইজার হিসাবে কর্মজীবন শুরু করেন। এরপর অপসোনিন ফার্মা নামের ওষুধ কোম্পানির মেডিকেল প্রমোশন অফিসার হিসাবে চাকরি করেন। ২০০৯ সালে ধানমন্ডির ম্যারিয়ট কমিউনিটি সেন্টারে ম্যানেজার হিসাবে চাকরি নেন। একপর্যায়ে জেড এম রানা, রফিকুল ইসলাম ও সোহাগ ম্যারিয়ট কনভেনশন সেন্টারটি ইজারা নেন। মূল বিনিয়োগকারী জেড এম রানা। সোহাগের কাছে তিনি সাড়ে চার কোটি টাকা পাওনা। সোহাগ হিসাব-নিকাশে বসতে না চাওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর অভিযোগ জানান জেড এম রানা।

    লিকুকে ব্যবহার:
    ২০১৬ সালে গুলশান হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় সরকার পিস স্কুল বন্ধ করে দেয়। আওয়ামী লীগ নেতাদের সহায়তায় জেড এম রানা ও আনিসুর রহমান সোহাগ লালমাটিয়ায় পিস স্কুল কিনে নিয়ে সেখানে রেডব্রিজ স্কুল প্রতিষ্ঠা করেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে পুলিশ সেটিও বন্ধ করে দেয়। এরপর রেডব্রিজ স্কুলটি এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের সঙ্গে একীভূত হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস হাফিজুর রহমান লিকুর সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন সোহাগ। লিকুর প্রভাব দেখিয়ে সোহাগ জেড এম রানাকে দূরে সরিয়ে রাখেন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ছাড়াই নিজেকে ‘হেড অব স্কুল’ ঘোষণা করে অধ্যক্ষের পদে আসীন হন সোহাগ। সিন্ডিকেট গড়ে তুলে সোহাগ স্কুলের শেয়ার বিক্রির নামে হাতিয়ে নেন বিপুল অঙ্কের টাকা। এ সময় তিনি নিজেকে কেমিস্ট্রিতে অনার্স ও মাস্টার্স পাস দাবির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে মানবসম্পদ বিভাগে স্নাতকোত্তর দাবি করে গণমাধ্যমে আত্মপ্রচারণামূলক প্রতিবেদন ছাপান। এরপরই মূলত তথ্য উঠে আসে সোহাগ উচ্চ মাধ্যমিক পাসের পর আর পড়ালেখা করেননি। তখন ইবাইস ইউনিভার্সিটি থেকে বিবিএ/এমবিএ সনদ সংগ্রহ করেন তিনি, যা পরবর্তীতে জাল বলে প্রমাণিত হয়।

    এদিকে সোহাগ তার ব্যবসায়িক পার্টনার জেড এম রানার বিরুদ্ধে শেখ হাসিনার এপিএস লিকুকে ব্যবহার করে তিনটি মামলা করান। এসব মামলায় এক মাস কারাগারে থাকতে হয় রানাকে। পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয় মামলাগুলো। জেড এম রানাকে ঠকানো ছিল এসব মামলার উদ্দেশ্য। জেড এম রানা বলেন, 'আমি এক মাস জেলহাজতে থাকার সময় আমার প্রতিষ্ঠান এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের মিরপুর শাখাটি দখলে নেন আনিসুর রহমান সোহাগ। এ ছাড়া ডিবির তৎকালীন অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে কাজে লাগিয়ে আমাকে নানাভাবে হয়রানি ও বিপদে ফেলেন তিনি।’

    সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর সঙ্গে সখ্য ছিল সোহাগের। এই সুযোগে তিনি বিগত সরকার আমলে প্রতারণা, দখলবাজিতে বেপরোয়া হয়ে ওঠেন।

    অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আনিসুর রহমান সোহাগের ব্যক্তিগত মোবাইলে ফোনে যোগাযোগ করা হলে তাতে তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপ বার্তা দেওয়া হলেও উত্তর দেননি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন