শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চার দফা দাবি

    বিএভিএস কর্মকর্তা-কর্মচারীদের মানবন্ধন

    বিএভিএস কর্মকর্তা-কর্মচারীদের মানবন্ধন
    চার দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ এসোসিয়েশন ফর ভলান্টরি স্টেরিলাইজেশন (বিএভিএস) কর্মকর্তা-কর্মচারীরা।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চার দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ এসোসিয়েশন ফর ভলান্টরি স্টেরিলাইজেশন (বিএভিএস) কর্মকর্তা-কর্মচারীরা।


    আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন করেন তারা।

    তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, বিএভিএস’র সাময়িক বরখাস্তকৃত উপপরিচালক (অর্থ) মো. নজরুল ইসলামকে স্থায়ীভাবে বহিস্কারকরণ, বিএভিএস’র বর্তমান প্রশাসক মাজহারুল ইসলাম (উপসচিব) কে প্রত্যাহারপূর্বক একজন যুগ্মসচিবকে প্রশাসক নিয়োগদান করা, অভিযোগকারী কর্মকর্তা-কর্মচারীদের ওপর হয়রানিমূলক কর্মকান্ড প্রত্যাহার ও কর্মকর্তা-কর্মচারীদের ৮মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা। 


    মানববন্ধনে বিএভিএস কর্মকর্তা-কর্মচারীরা বলেন, সংস্থাটির বর্তমান প্রশাসক মাজহারুল ইসলামের স্বেচ্ছাচারিতার কারণে প্রায় ৫ শতাধিক কর্মকর্তা-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। তাই প্রশাসকের কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ ৪৫দিন যাবত সংস্থাটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন ও বকেয়া বেতন-ভাতাদি পরিশোধ এবং অন্যান্য দাবি পূরণে প্রশাসকের কাছে অনুরোধ করেছিলেন তারা। কিন্তু তিনি কোনো কার্যকরী পদক্ষেপ না নিয়ে উল্টো গত  ৫ ফেব্রুয়ারি অজ্ঞাত স্থান থেকে হোয়াটস অ্যাপের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করছেন।

    তাই বিএভিএস কর্মকর্তা-কর্মচারীদের দাবিগুলো পূরণের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের হস্তক্ষেপ কামনা করেন তারা।    


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন