শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • যতদিন প্রয়োজন ততদিন মাঠে থাকবে সামরিক বাহিনী

    যতদিন প্রয়োজন ততদিন মাঠে থাকবে সামরিক বাহিনী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের শান্তিশৃঙ্খলা ফেরাতে যতদিন প্রয়োজন হয়, ততদিন পর্যন্ত বেসামরিক বাহিনীর সাথে এক হয়ে সামরিক বাহিনীর সদস্যরা কাজ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল হাফিজ।

    মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সশস্ত্র বাহিনীর সাথে জেলা প্রশাসকদের বৈঠক শেষে একথা বলেন আবদুল হাফিজ। তিনি জানান, এখন জেলা প্রশাসকদের সামনে তিনটি চ্যালেঞ্জ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, রমজানে বাজার ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ এর ঘাটতি মেটানো। এগুলোকে সামনে রেখে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। এক্ষেত্রে সামরিক বাহিনী সব ধরনের সহায়তা করবে বেসামরিক বাহিনীকে।

    আবদুল হাফিজ বলেন, ৫ই আগস্টের পর ৬ হাজার অস্ত্র লুট হয়েছিল। এরমধ্যে এখন পর্যন্ত ৩ ভাগ অস্ত্র উদ্ধার হয়েছে। এখনও উদ্ধার হয়নি ১৪০০ অস্ত্র। গুলি লুট হয়েছিল প্রায় ৬ লাখ, এখনও উদ্ধার হয়নি আড়াই লাখ। এসব অস্ত্র এবং গুলি সন্ত্রাসীদের হাতে গিয়ে যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে সে ব্যাপারে সতর্ক থেকে কাজ করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে।

    প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী আরও বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করতে পায়তারা করছে। জেলা প্রশাসকদের সতর্ক নজরদারির মাধ্যমে এদের হাত থেকে দেশকে বাঁচাতে কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ