শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পরিচয় গোপন করে রাজনীতি

    রাজনীতিমুক্ত ক্যাম্পাস থেকে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী!

    রাজনীতিমুক্ত ক্যাম্পাস থেকে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী!
    ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন থেকে ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাস হিসেবে দেশ ও দেশের বাইরে একটি স্বতন্ত্র ভাবমূর্তি নিয়ে স্থান দখল করে আছে। বিগত কোনো দলীয় সরকার এ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চালু করেনি। কিন্তু সেই ক্যাম্পাসের একজন শিক্ষার্থী হিসেবে নুরুল ইসলাম সাদ্দাম তার রাজনৈতিক পরিচয় গোপন চলে ছিলেন বছরের পর বছর। তিনি বর্তমানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল। 

    এক অবাক করা পারফরমেন্স এবং অসাধারণ যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। তার রাজনৈতিক পরিচয় প্রকাশ হওয়ার পর বর্তমান খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে চলছে নানা গুঞ্জন। অনেকেই মনে করছেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখন হাজারও সাদ্দাম থাকতে পারে। বাস্তবে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম থাকলেও গোপনে শিবিরের সংগঠন শক্তিশালী।

    উল্লেখ্য, ১৯৯১ সালের ৩০ আগস্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হয়। তার পরের দিন শুরু হয় ক্লাস। ওরিয়েন্টেশনে ৪টি ডিসিপ্লিনের ৮০ শিক্ষার্থীকে তখনকার ভিসি প্রফেসর ড. গোলাম রহমান শপথবাক্য পাঠ করান। 

    ওই শপথবাক্যে ছিল যতোদিন তারা খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, ততদিন কোনো ছাত্র রাজনীতির সঙ্গে তারা জড়িত হবেন না। এছাড়াও অন্য কেউ ছাত্র রাজনীতি না করতে পারে তার জন্য তারা সজাগ থাকবেন। 

    তারপর থেকে প্রতি বছর অনার্সে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীরা ওরিয়েন্টেশনে ছাত্র রাজনীতি না করার শপথ নেন। এটি এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথা হয়ে গেছে। যে কারণে সারা দেশে একমাত্র ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সেই ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস থেকে একটি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি হওয়া বিষয়টি নিয়ে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন।

    বিষয়টি প্রকাশ পায় গত বছরের ডিসেম্বরের শেষ দিকে। গত ২০২৪ সালের ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ৩০ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত সারাদেশে অনলাইনের মাধ্যমে একযোগে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে নির্বাচিত হন মো: জাহিদুল ইসলাম। ছাত্রশিবিরের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি ২০২৪ সেশনের জন্য কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে নুরুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন।

    নতুন সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম তার ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্লানিং এন্ড ডেভলপমেন্ট সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি দায়িত্ব পালন করেছেন।

    নুরুল ইসলাম সাদ্দাম খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন।

    তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় পরিচয় গোপন করে ছাত্রশিবিরের খুলনা মহানগর ও কেন্দ্রীয় নেতার দায়িত্ব পালন করেছেন। 


    খুলনা/
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন