বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • দোয়ারাবাজারে মিজান চৌধুরী

    'তারেক রহমানের নেতৃত্বে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে'

    'তারেক রহমানের নেতৃত্বে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে'
    বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেছেন, দেশের জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। 

    তারেক রহমানক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাবাজারে একসমাশে তিনি উপর্যুক্ত কথা বলেছেন।
    তিনি আরও বলেন, স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পাতানো নির্বাচন দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। সেই অন্যায় এবং প্রতারণার কারণেই আজকে দেশ ছেড়ে পালিয়েছে। খুনি হাসিনা এতেই ক্ষান্ত হয়নি দেশ থেকে পালিয়ে গিয়ে এখন নানাভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। স্বৈরাচারিণী ও তার দোসরদের সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। 

    শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য মজিবুর রহমান রনি'র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার প্রমুখ।


    সুনামগঞ্জ/দোয়ারাবাজার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন