শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব ও মেহেদী বরখাস্ত

    ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব ও মেহেদী বরখাস্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও এস এম মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

    বিপ্লব কুমারকে নিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, গত ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ওই দিন থেকেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।

    মেহেদী হাসানকে নিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, গত ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ওই দিন থেকেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।

    সাময়িক বরখাস্তকালীন বিপ্লব কুমার সরকার বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং এস এম মেহেদী হাসান সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী তারা খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার।  ছাত্র–জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন অনেকে, এতে আহতের সংখ্যাও অনেক। এসব ঘটনায় এরই মধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন। চাকরিচ্যুত হয়েছেন অনেকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ