শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ব্যর্থতার কথা স্বীকার করে যা বললেন আসিফ নজরুল

    ব্যর্থতার কথা স্বীকার করে যা বললেন আসিফ নজরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশ পরিচালনায় কিছু ক্ষেত্রে ব্যর্থতার বিষয়টি স্বীকার করে পরিস্থিতি উন্নত করতে সরকারের আন্তরিকতা অভাব নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

    আজ সোমবার রাজশাহীর পিটিআই সম্মেলন কক্ষে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ এবং আইন প্রয়োগ বিষয়ে একটি কর্মশালায় আইন উপদেষ্টা এ কথা জানান।

    এ সময় ড. আসিফ নজরুল বলেন, ‘নতুন বাংলাদেশে কয়েকটি ধ্বংস প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে সরকার। এর মধ্যে উল্লেখযোগ্য পুলিশ বাহিনী। নিয়োগ থেকে শুরু করে বাহিনীটির সব ক্ষেত্রেই ভঙ্গুরতা দেখা যায়। রাষ্ট্র পরিচালনায় বেশ কিছু জায়গায় ব্যর্থতা থাকলেও তা উত্তরণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে সরকার।’

    উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদের দোসররা কোটি কোটি টাকা খরচ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। ফ্যাসিবাদ দোসরদের কিছু অংশ দেশের বাইরে পালিয়ে গেলও অধিকাংশই দেশের ভেতরে অবস্থান করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ