শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আমরা দিনের ভোট রাতে চাই না: জয়নুল আবেদিন ফারুক

    আমরা দিনের ভোট রাতে চাই না: জয়নুল আবেদিন ফারুক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় এবং ভোটের অনিয়ম মেনে নেবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

    মঙ্গলবার দুপুরে নীলফামারীর শহীদ মিনার চত্বরে জেলা বিএনপির আয়োজিত এক জনসমাবেশে তিনি বলেন, ‘আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। মৃত ব্যক্তির ভোট কিংবা কারসাজির নির্বাচন চাই না। পাশাপাশি, শেখ হাসিনার তৈরি করা প্রতীকী গণতন্ত্রের আয়নাঘরও প্রত্যাখ্যান করছি।’

    বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফারুক আরও বলেন, ‘আমরা বেগম খালেদা জিয়ার শেখানো লড়াইয়ে বিগত ১৬ বছরে পরাজিত হই নাই। পরাজিত হয়েছি পুলিশের বেনজিরের (সাবেক আইজিপি বেনজির আহমেদ) কাছে, পরাজিত হয়েছি হাসিনার আমলাদের কাছে।’

    জনসমাবেশে সাবেক বিরোধীদলীয় চিফ হুইফ আরও বলেন, ‘বিএনপি নীতিগতভাবে পরাজিত হয় নাই। ২০১৪ সালের নির্বাচনে শেখ হাসিনা যদি তত্ত্ববধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিত, তাহলে তাঁকে ভারতে আশ্রয় নিতে হত না।’

    পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘যারা বিগত দিনে মানুষের হাত কেটেছে, পা কেটেছে, নির্বাচনে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় নাই। যারা চুরি করে দিনের ভোট রাতে দিয়েছে– সেই এসপি, ডিসিদেরও আইনের আওতায় আনতে হবে।’

    জনসমাবেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনশীল পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণে জন্য নির্বাচনি রোডম্যাপ ঘোষণা ও রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবি তোলা হয়। এসময় জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহুরুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, সহ-সংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন