শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও গ্রেপ্তার ৬৩৯

    ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও গ্রেপ্তার ৬৩৯
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যৌথ বাহিনীর বিশেষ অভিযান 'অপারেশন ডেভিল হান্ট' এ সারাদেশে আরও ৬৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাত থেকে ২৫ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত মোট ৯ হাজার ৮৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৬৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৯০৯ জনকে।

    অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় পুরাতন বিদেশি পিস্তল একটি, এলজি একটি, পিস্তলের ম্যাগজিন একটি, শর্টগানের শাসা কার্তুজ একটি, ধারালো চাপাতি একটি, ধারালো বটি একটি, ছোরা দুটি উদ্ধার করা হয়েছে।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ