শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’

    সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। এতে কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার।

    এছাড়া ছাত্র সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রিফাত রশীদ ও মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী দায়িত্ব পেয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ করে নতুন এ ছাত্র সংগঠন।

    এদিকে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদের’ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদের। পাশাপাশি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে লিমন মাহমুদ হাসান, সদস্য সচিব হিসেবে মহির আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে আল আমিন সরকার দায়িত্ব পেয়েছেন। আর সংগঠনের ঢাবি সংসদের মুখ্য সংগঠক হয়েছেন হাসিব আল ইসলাম।

    আরও পড়ুন: ছাত্রদের নতুন দল থেকে সরে দাঁড়ালেন নাগরিক কমিটির জোনায়েদ ও রিফাত

    এদিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের এবং আবু বাকের মজুমদার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ