শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • অক্সিজেন স্বল্পতায় মিয়ানমারের আকাশ থেকে ফিরে এলো ব্যাংককগামী ফ্লাইট

    অক্সিজেন স্বল্পতায় মিয়ানমারের আকাশ থেকে ফিরে এলো ব্যাংককগামী ফ্লাইট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কেবিন প্রেসার কমে যাওয়ার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যাংককগামী একটি ফ্লাইট ঢাকায় ফিরে এসেছে। তবে প্লেনটিতে কতজন যাত্রী ছিলেন, তা জানা যায়নি।

    শুক্রবার দুপুরে মিয়ানমারের আকাশসীমা থেকে ফিরে আসে ফ্লাইটটি। ঢাকা থেকে ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইটটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল।

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকা থেকে ব্যাংককগামী ফ্লাইটটি দুপুর ১২টায় বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ঘণ্টাখানেক পর প্লেনটি যখন মিয়ানমারের আকাশে তখন হঠাৎ কেবিন প্রেসার কমে যায়। প্লেনে অক্সিজেনের পরিমাণ কম অনুভূত হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদের মাথার ওপর থেকে ওভারহেড মাস্ক বা অক্সিজেন মাস্ক নেমে আসে।

    ফ্লাইটটি তখন ২৫ হাজার ফুট উচ্চতায় উড্ডয়ন করছিল। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পাইলট পরিস্থিতি বুঝতে পেরে প্লেনটিকে ১০ হাজার ফুট উচ্চতায় নামিয়ে এনে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। এই পরিস্থিতির প্রায় এক ঘণ্টা পর দুপুর ২টায় বিমানটি নিরাপদে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

    এদিকে অবতরণের পর বিমানে থাকা সব যাত্রীকে টার্মিনালে নিয়ে যাওয়া হয় এবং তাদের জন্য একটি অন্য বিমান বরাদ্দ করা হয়।

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, বিমানের সব যাত্রী নিরাপদে আছেন এবং তাদের দুর্ভোগ দূর করার জন্য এয়ারলাইনস কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে।

    বিমানের একজন যাত্রী গমাধ্যমকে জানান, পাইলট-ক্রুরা চমৎকারভাবে পরিস্থিতি মোকাবিলা করেছেন এবং যাত্রীদের জন্য একটি নিরাপদ অবতরণ নিশ্চিত করেছেন।

    এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গমাধ্যমকে বলেন, ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ