বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • গুটি কয়েক ছাত্রনেতা সরকার ও প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে: নুর

    গুটি কয়েক ছাত্রনেতা সরকার ও প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে: নুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন যে, সরকার ও প্রশাসন কিছু নির্দিষ্ট ছাত্রনেতার প্রভাবাধীন হয়ে পড়েছে।

    শনিবার (১ মার্চ) বিকেলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

    নুরুল হক নুর বলেন, গণঅভ্যুত্থানের ভূমিকাকে প্রাধান্য না দিয়ে একটি নির্দিষ্ট বলয়কেন্দ্রিক সরকার গঠন হয়েছে। ছাত্র নেতৃবৃন্দ অভ্যুত্থানের স্পিরিটকে ভুলে গিয়ে পুরাতন পথে হাটলে তা হবে জনগনের সাথে বিশ্বাসঘাতকতা।

    সরকারে থাকা সকল ছাত্রদের পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা ছাত্র-জনতার সমন্বয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে।

    এ সময় ছাত্রদের নতুন দলকে স্বাগত জানিয়ে সরকারে থেকে উপদেষ্টাদের সমর্থন ও সাহায্যের সমালোচনা করেন গণ অধিকার পরিষদের সভাপতি।

    এ ছাড়া গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও অভিযোগ করেন নুরুল হক নুর।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন