শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ‘জীবনব্যাপী যারা দেশের জন্য অবদান রেখেছেন তাদেরকে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে’

    ‘জীবনব্যাপী যারা দেশের জন্য অবদান রেখেছেন তাদেরকে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছর কিছু ব্যতিক্রমী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে এবার কারা বা কতজন এই পুরস্কার পাচ্ছেন, তা এখনো প্রকাশ করা হয়নি। রোববার (২ মার্চ) সচিবালয়ে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

    শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘স্বাধীনতা পুরস্কার কাদের দেয়া হবে সেটি নিয়ে বৈঠক হয়েছে। কমিটি সুপারিশ করবে এবং উপদেষ্টা পরিষদে সেটা গৃহীত হতে হবে। জীবনব্যাপী যারা দেশের জন্য অবদান রেখেছেন তাদেরকে স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে।’

    তিনি আরও বলেন, কমিটি কিছু নাম সুপারিশ করেছে। চূড়ান্ত অনুমোদনের জন্য তা প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। দেশের জন্য অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর ব্যতিক্রমী কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে।

    এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আগে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়েছে যেটি নিয়ে প্রশ্ন উঠেছে। র‍্যাবের মতো প্রতিষ্ঠানকেও এই পুরস্কার দেয়া হয়েছে। এবার দলগত এবং গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে এমন নাম সুপারিশ করা হয়েছে যেটি দেখে সবাই খুশি হবে, মনে হবে পুরস্কার দিতে পেরে নিজেরা ধন্য। ১০ জনের কম ব্যক্তির নাম সুপারিশ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ