শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

    শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, নিহত ৪
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর শাহজাদপুরে একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

    ফায়ার সার্ভিস জানায়, দুপুরে ভাটারা থানার সৌদিয়া হোটেলে আগুন লাগার খবর পাওয়া যায়। দুপুর ১২টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১২টা ৩১ নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সদস্যরা।

    আগুন নিয়ন্ত্রণে কাজ করে বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট। ১টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

    ফায়ার সার্ভিস আরও জানায়, ৬ তলা ভবনের ২য় তলায় আগুন লাগে। এ ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  ছয় তলার সিঁড়ির গোড়ায় তিন জনের মরদেহ পাওয়া যায়। আর বাথরুমের ভেতরে পাওয়া যায় আরেকটি মরদেহ। সিঁড়ির দরজা তালা মারা ছিল বলে জানায় ফায়ার সার্ভিস।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ