শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নির্বাচন নিয়ে এখনও সরকারি নির্দেশনা আসেনি: সিইসি

    নির্বাচন নিয়ে এখনও সরকারি নির্দেশনা আসেনি: সিইসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংসদ নির্বাচনের নির্দিষ্ট তারিখ নিয়ে এখনো কোনো নির্দেশনা বা আভাস দেয়নি সরকার বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে প্রধান উপদেষ্টার ঘোষণার সম্ভাব্য সময় হিসেবে ডিসেম্বরকে লক্ষ্য রেখে প্রস্তুতি নিচ্ছে কমিশন। বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

    গত বছর বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করার কথা জানান তিনি। সেনাবাহিনী প্রধানও একই তথ্য দিয়েছেন।

    তবে নির্বাচনি রোডম্যাপ ঘোষণার জন্য চাপ দিচ্ছে বিএনপি। যদিও ভিন্ন মত রয়েছে অন্য কয়েকটি দলের। এই মতবিরোধের মধ্যে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। তবে দিনক্ষণ নিয়ে সরকার ইসিকে কোনো আভাস দেয়নি।

    প্রধান নির্বাচন কমিশনার বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলে অবশ্যই আমাদের অক্টোবরের মধ্যে সিডিউল ঘোষণা করতে হবে। আমরা প্রস্তুতি নিচ্ছি। কিন্তু সরকারের পক্ষ থেকে অমাদের সেরকম কোনো পরামর্শ বা নির্দেশনা নেই।

    নির্বাচনি সরঞ্জাম কেনাকাটা শুরু করবে কমিশন। ভোটার তালিকা হালনাগাদ, দলের নিবন্ধনসহ যাবতীয় প্রস্তুতি চললেও আইনি জটিলতায় আসন সীমানা পুননির্ধারণ থমকে আছে বলে জানান সিইসি। তিনি বলেন, আমরা আটকে গেছি আইন সংশোধন নিয়ে।

    সিইসি আরও জানান, আগামী নির্বাচনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে সেনাবাহিনী। রাজনৈতিক দলগুলোর সহযোগিতার জন্য সংলাপ করবে ইসি। সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

    প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক দল ছাড়া আমরা সুষ্ঠু ভোট করতে পারব না। বিভিন্ন অংশীজনের সাথে আমাদের আলাপ করতে হবে। রাজনৈতিক দলগুলো তো অবশ্যই। নির্বাচনে জেলা প্রশাসকেরা পক্ষপাতিত্ব করলে কোনো ছাড় দেওয়া হবে না বলেও সিইসি হুঁশিয়ারি দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ