শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গুলশানে মধ্যরাতে তল্লাশির নামে লুটপাটের অভিযোগ, আটক ৩

    গুলশানে মধ্যরাতে তল্লাশির নামে লুটপাটের অভিযোগ, আটক ৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর গুলশানের একটি বাড়িতে মধ্যরাতে দরজা ভেঙে প্রবেশ করে তল্লাশির নামে লুটপাটের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

    এ ঘটনায় বাড়ির নিরাপত্তাকর্মী গুলশান থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

    মঙ্গলবার দিবাগত রাতে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমাম সংশ্লিষ্ট বাড়িতে তল্লাশির কথা বলে প্রবেশ করে লুটপাট চালায় একদল ব্যক্তি। তাদের দাবি, সেখানে বিপুল অবৈধ অর্থ রাখা হয়েছে।

    অবৈধ অর্থের অভিযোগ তুলে গুলশানের বাড়িতে একদল ব্যক্তির ‘তল্লাশি’অবৈধ অর্থের অভিযোগ তুলে গুলশানের বাড়িতে একদল ব্যক্তির ‘তল্লাশি’
    স্থানীয়রা বলছেন, কয়েকদিন ধরেই বাসাটিতে ঢোকার চেষ্টা করছিল তারা। অবশেষে গতরাতে প্রধান দরজা ভেঙে সেখানে ঢুকতে পারে তারা। পরে আলমারি, ওয়্যারড্রব, লাগেজ থেকে শুরু করে পুরো বাড়ি তছনছ করা হয়।

    এদিকে বাড়িটির গৃহকর্মীরা জানিয়েছেন, এ বাড়ির মালিক তানভীর ইমামের সাবেক স্ত্রী। প্রায় ২৭ বছর আগে বিবাহবিচ্ছেদ হয় তাদের। তিনি বর্তমানে বিদেশে আছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ