শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঈদে লঞ্চে বেশি ভাড়া নিলেই রুট পারমিট বাতিল: নৌপরিবহন উপদেষ্টা

    ঈদে লঞ্চে বেশি ভাড়া নিলেই রুট পারমিট বাতিল: নৌপরিবহন উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ঈদে কোনো লঞ্চ অতিরিক্ত ভাড়া নিলে সেই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি আরও বলেন, নির্ধারিত সীমার বাইরে লঞ্চের গতি বাড়ানো যাবে না।

    আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন।

    উপদেষ্টা বলেন, ঈদ উপলক্ষে আগামী ১৫ রোজা থেকে রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যততত্র বাস থামিয়ে রাখা যাবে না। গোলাপশাহ মাজার থেকে বিশৃঙ্খলা শুরু হয়।

    যাত্রী নিরাপত্তায় প্রতি লঞ্চে একজন কমান্ডার ও তিনজন আনসার সদস্য থাকবে বলেও জানান এই উপদেষ্টা। বলেন, ‘লঞ্চের কোনো সিরিয়াল ভাঙা যাবে না। অনিয়ম করলে প্রয়োজনে সেই লঞ্চের লাইসেন্স বাতিল করা হবে। নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। আজকাল থেকেই ভাড়ার চার্ট টাঙিয়ে রাখতে হবে। বেশি ভাড়া নিলে প্রয়োজনে লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে।’

    নৌপরিবহন উপদেষ্টা বলেন, ‘কোনো লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না। এটা ঠেকাতে নৌ পুলিশ, কোস্টগার্ড এবং নৌবাহিনীকে বলা হয়েছে।’ তিনি বলেন ,অহেতুক কোনো লঞ্চে তল্লাশি করা যাবে না।

    উপদেষ্টা বলেন, ‘১৫ রমজান থেকে স্পিডবোট, বাল্কহেড চলবে না। লঞ্চের ফিটনেস থাকতে হবে। যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার।’

    সাখাওয়াত হোসেন বলেন, ‘জনগণের দুর্দশা যেন না হয় সেটা নিশ্চিত করতে হবে। আমি নিজে পুরো বিষয়টি তদারকি করবে। আমি নিজে সদরঘাট যাবে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ