শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • প্রশাসন ছাড়া কারও অভিযানের ক্ষমতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

    প্রশাসন ছাড়া কারও অভিযানের ক্ষমতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও অভিযান পরিচালনার কোনো ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার ট্যুরিস্ট পুলিশের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যেখানে যাই ঘটুক না কেন, আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও কোনো এখতিয়ার বা ক্ষমতা নেই কোনো জায়গায় অভিযান চালানোর। সরকার এগুলোকে প্রশ্রয় দেবেনা। প্রতিটি ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেকোনো ধরনের মব জাস্টিস নিয়ন্ত্রণের জন্য সরকার চেষ্টা করছে।’

    এ সময় ‘মব জাস্টিস’ নিয়ন্ত্রণে দেশের প্রত্যেক নাগরিক ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

    গত মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাট করে একদল জনতা। তাদের দাবি, সেখানে বিপুল অবৈধ অর্থ রাখা হয়েছে। পরে অবশ্য তেমন কিছু মেলেনি।

    এ ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হলে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ