শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • এ বছরই নির্বাচন চান ৫৮ শতাংশ ভোটার: ইনোভেশনের জরিপ

    এ বছরই নির্বাচন চান ৫৮ শতাংশ ভোটার: ইনোভেশনের জরিপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের ৫৮ শতাংশ ভোটার চান জাতীয় নির্বাচন ২০২৫ সালের মধ্যেই অনুষ্ঠিত হোক। জনগণের মতামত নিয়ে পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। আজ শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেটে গবেষণা সংস্থা ইনোভেশন এই জরিপের ফলাফল প্রকাশ করে। জরিপকারীদের মতে, দেশের ৬৪ জেলার ১০ হাজার ৬৯৬ জন ভোটারের সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া গেছে।

    বর্তমান প্রেক্ষাপটে জনগণের নির্বাচনী দৃষ্টিভঙ্গি, কবে ভোট, তাদের প্রত্যাশা কী এসব বিষয় নিয়ে জরিপ করে গবেষণা সংস্থা ইনোভেশন। চলতি বছরের ১৯ ফ্রেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত এই জরিপ চালানো হয়।

    জরিপকারীরা জানান, চলতি ২০২৫ সালে ৫৮ শতাংশ ভোটার জাতীয় নির্বাচন চান। আর ২০২৬ সালের ডিসেম্বরের পর নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন ১০ দশমিক ৯ শতাংশ ভোটার।

    ইনোভেশনের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার জানান, এ জরিপে রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার জনগণের অগ্রাধিকারে নেই, জরিপ অনুযায়ী মাত্র ৯ দশমিক ৩ শতাংশ অংশগ্রহণকারী রাজনৈতিক সংস্কার চান, আর সাংবিধানিক পরিবর্তন দাবি করেছেন মাত্র ৫ দশমিক ৩ শতাংশ।

    জরিপ অনুযায়ী, এখনই নির্বাচন হলে বিএনপি পাবে ৪১ দশমিক ৭ শতাংশ ভোট আর জামায়াত ৩১ দশমিক ৬ শতাংশ, আওয়ামী লীগ ১৩ দশমিক ৯ শতাংশ, জাতীয় নাগরিক পার্টি ৫ দশমিক ১ শতাংশ, ইসলামি আন্দোলন বাংলাদেশ ২ দশমিক ৬ শতাংশ, জাতীয় পার্টি ১ শতাংশ ও গণ অধিকার শূন্য দশমিক ০৫ শতাংশ। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ