শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনসহ ৩৪টি রাজনৈতিক দলের কাছে চিঠি দেয়া হয়েছে : আলী রিয়াজ

    কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনসহ ৩৪টি রাজনৈতিক দলের কাছে চিঠি দেয়া হয়েছে : আলী রিয়াজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ জানিয়েছেন, ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনসহ ৩৪টি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠানো হয়েছে। এসব দলের মতামতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে।

    সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    ড. আলী রীয়াজ বলেন, ছয়টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনসহ ৩৪টি রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়েছে ঐকমত্য কমিশন। এসব দলের মতামতের উপর নির্ভর করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে।

    তিনি বলেন, বৃহস্পতিবারের (১৩ মার্চ) মধ্যে রাজনৈতিক দল এবং জোটগুলো তাদের মতামত ঐকমত্য কমিশনকে জানাবে বলেও আশা করেন৷

    যখন যে দলের মতামত পাওয়া যাবে, সেই সময় থেকেই আলোচনা শুরু হবে-এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনা শুরু করতে চায়। স্বল্প সময়ের মধ্যে ঐকমত্যে পৌঁছে একটি জাতীয় সনদ তৈরি করতে চায়, জাতীয় ঐকমত্য কমিশন।

    ঐকমত্য কমিশনের ছয় মাস মেয়াদের মধ্যেই তাদের কাজ শেষ করতে চায়-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, ৩৪টি দলই একমত হলে সংস্কারের জন্য ভাল হবে। আর ১৬৬টি সুপারিশ দেয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। এরমধ্যে সংবিধান সংস্কার সংক্রান্ত সুপারিশ রয়েছে ৭০টি। নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে ২৭টি আর বিচার বিভাগ বিষয় সংক্রান্ত ২৩টি। জনপ্রশাসন সংক্রান্ত সুপারিশ ২৬টি। দুর্নীতি দমন কমিশনের সুপারিশ রয়েছে ২০টি।

    সরকারের গঠিত ছয়টি সংস্কার কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা ও গ্রহণ করার লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। যা আজ জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলন করেছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ