বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

গুলশানে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

গুলশানে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর গুলশানে বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় দশ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত সজল হোসেন পলাশকে (৪০) পুলিশ গ্রেপ্তার করেছে।

রোববার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলশান থানা পুলিশ আজ (সোমবার) দুপুর ১টার দিকে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈম উদ্দিন সুজন বলেন, ধর্ষণের শিকার শিশুর মা জানান— গতকাল (রোববার) সকাল সাড়ে ১১টার দিকে অভিযুক্ত সজল হোসেন পলাশ শিশুটিকে বাসায় একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তী সময়ে শিশুটি তার মায়ের কাছে বিষয়টি জানালে আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ করে গুলশান থানায় এসে অভিযুক্ত সজলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরে পুলিশ শিশুটিকে মেডিকেল চেকআপের জন্য আজ (সোমবার) দুপুরে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত সজল হোসেন পলাশকে গ্রেপ্তার করা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন