শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বেক্সিমকোর প্রশাসক নিয়োগ বাতিল, প্রতিষ্ঠান চলবে নিজস্ব তত্ত্বাবধানে: হাইকোর্ট

    বেক্সিমকোর প্রশাসক নিয়োগ বাতিল, প্রতিষ্ঠান চলবে নিজস্ব তত্ত্বাবধানে: হাইকোর্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বেক্সিমকো গ্রুপে 'রিসিভার' (প্রশাসক) নিয়োগ বাতিল করে প্রতিষ্ঠানটি নিজস্ব তত্ত্বাবধানে পরিচালনার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

    আজ বুধবার (১ মার্চ) সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায়ের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

    রায়ে ৯টি পর্যবেক্ষণে আদালতে বলেছেন, বেক্সিমকোর হাজার হাজার কর্মীর স্বার্থে প্রতিষ্ঠানগুলো তাদের দ্বারাই পরিচালিত হওয়া উচিৎ। তবে এরই মধ্যে নিয়োগ দেওয়া রিসিভার কর্তৃক যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা বৈধ বলে গণ্য হবে।

    এ ছাড়া এই রায়ে বাংলাদেশ ব্যাংকসহ অন্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোকে বেক্সিমকো গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে সঠিকভাবে নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

    আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মাসুদ আর সোবহান এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

    রাযের পর আইনজীবীরা জানান, বেক্সিমকো গ্রুপের মোট ১৮৯টি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ১৬৯টি নিবন্ধিত। গত আগস্টে করা এক রিটের পরিপ্রেক্ষিতে এসব কোম্পানির ব্যবসা পরিচালনায় ৬ মাসের জন্য রিসিভার নিয়োগ দেন হাইকোর্ট। একই সাথে রুল জারি করেন আদেলত।

    তাঁরা জানান, পরে আপিল বিভাগ থেকে আদেশে কেবল বেক্সিমকো ফার্মার রিসিভার নিয়োগ বাতিল হয়। আজ হাইকোর্টের রায়ে বাকি ১৬৮টি প্রতিষ্ঠানের রিসিভার নিয়োগও বাতিল হলো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ