বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • এনসিপি গোলমাল করে জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে: ফারুক

    এনসিপি গোলমাল করে জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে: ফারুক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোলমাল সৃষ্টি করে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

    দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, নিপীড়নের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক অবস্থান কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন।

    জয়নুল আবদিন ফারুক বলেন, গণপরিষদ নয়, নিরপেক্ষ জাতীয় নির্বাচনই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা। ভোটের ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টা পদে বসেছেন ড. মুহম্মদ ইউনুস। এই মুহূর্তে দেশে নির্বাচন প্রয়োজন।

    কারও কথায় নয়, নিজ বিবেক বিবেচনায় জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা।

    তিনি দাবি করেন, আওয়ামী প্রেতাত্মারা এখনো সরকারের চারপাশে। যারা নির্বাচনের নামে প্রহসন করেছে, তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। শেখ পরিবারের কাউকে গ্রেফতার করা হয়নি। আওয়ামী ফ্যাসিস্টদের বিচার করতে হলে দেশে জনপ্রতিনিধির সরকার প্রয়োজন।

    বিগত সরকারের তুলনায় জনগণ এবারের রমজানে কিছুটা হলেও স্বস্তি ভোগ করছে বলে মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ