শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • লিবিয়া থেকে ফিরছেন ১৭৬ বাংলাদেশি

    লিবিয়া থেকে ফিরছেন ১৭৬ বাংলাদেশি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লিবিয়ায় বিভিন্ন কারণে আটকে পড়া ১৭৬ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বুধবার তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

    প্রত্যাবাসিতদের বহনকারী বুরাক এয়ারের ফ্লাইটটি ভোর ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর আশা করা হচ্ছে।

    প্রত্যাবাসিতদের মধ্যে ১০৬ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। বাকি ৭০ জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন। এদের মধ্যে ১২ জন শারীরিকভাবে অসুস্থ।

    লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল ত্রিপলীতে প্রত্যাবাসিতদের বিদায় জানান। এ সময় তিনি বলেন, ‘অবৈধ অভিবাসনের ঝুঁকি ও এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য প্রত্যাবাসিতদের তাদের ভয়াবহ অভিজ্ঞতা বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন এবং পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।’

    একইসঙ্গে তিনি তাদেরকে দেশে ফিরে পাচারকারী চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

    বাংলাদেশ দূতাবাস জানায়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক, বিপদগ্রস্ত এবং পাচারের শিকার বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে প্রত্যাবাসনের জন্য দূতাবাস নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্যে দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএম লিবিয়ার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে আসছে।

    বাংলাদেশ দূতাবাসের সরাসরি তত্ত্বাবধানে ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ৯ হাজার ১৮৩ জন বাংলাদেশি দেশে প্রত্যাবাসিত হয়েছেন।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ