বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা
  • ওএমএস পণ্য জালিয়াতিতে ডিলারকে কারাদণ্ড

    ওএমএস পণ্য জালিয়াতিতে ডিলারকে কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
    খাদ্য অধিদফতরের ট্রাক-সেলের ওএমএসে পণ্য জালিয়াতির ঘটনায় ডিলার প্রতিনিধি মো. ফারুক হোসেনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

    বৃহস্পতিবার (১৩ মার্চ)  ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ শাস্তি দেন। 

    জানা গেছে, স্থানীয় লোকজনের অভিযোগে প্রেক্ষিতে এদিন  ঢাকার মোহাম্মদপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম। এসময় ৫ কেজির পরিবর্তে ২০ কেজি আটা বিক্রি করা ও মাস্টার রোলের হিসেবের সঙ্গে স্টকের গড়মিল থাকায় ডিলার প্রতিনিধি মো. ফারুক হোসেনকে হাতে নাতে ধরেন তিনি। এ ঘটনায় অভিযুক্ত মো. ফারুক হোসেনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে আরও অতিরিক্ত ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে আসামিকে জেল-হাজতে পাঠানো হয়।

    এছাড়া অবিক্রিত চাল, আটার জব্দ তালিকা তৈরি করে খাদ্য উপ-পরিদর্শকের জিম্মায় রাখা হয়।

    এসময় খাদ্য পরিদর্শক, উপ খাদ্য পরিদর্শক, ডিলারের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন