বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (১৫ মার্চ) এ বিষয়ে একটি তথ্য জানানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে।

সৌহার্দপূর্ণ এ বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন।

এ ছাড়া শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন অ্যান্তোনিও গুতেরেস।

 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন