বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • রাজধানীতে স্বস্তির বৃষ্টি

    রাজধানীতে স্বস্তির বৃষ্টি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কয়েক দিনের গরমের পর রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে, জনমনে কিছুটা স্বস্তি এনেছে। তবে বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।

    বেশ কিছু দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গরম পড়ছিল, এবং কিছু কিছু জেলায় মৃদু তাপপ্রবাহও বয়ে যাচ্ছে।

    এ পরিস্থিতিতে সোমবার (১৭ মার্চ) দুপুরের দিকে ঢাকার আকাশ মেঘে ছেয়ে যায়। বেলা ২টার দিকে বিভিন্ন স্থানে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তীব্র গরমের পর এমন বৃষ্টিতে স্বস্তির কথা জানিয়েছেন কেউ কেউ। তবে আকস্মিক বৃষ্টিতে কিছুটা ভোগান্তিও বেড়েছে কর্মজীবীদের।

    তসলিমা আক্তার নামে বেসরকারি এক চাকরিজীবী বলেন, আমার অফিস কারওয়ান বাজারে। ডিউটি বিকেল থেকে। দুপুরের দিকে বাসা থেকে বের হয়েছি। ছাতা ছাড়া বের হয়ে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে। তবে বৃষ্টির দেখা পেয়েছি, সেটাই অনেক কিছু। এতে গরম কিছুটা কমতে বলে আশা করছি।

    এদিকে আবহাওয়া দফতরের তথ্যমতে, মঙ্গলবার (১৮ মার্চ) থেকে সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আবাহওয়া অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী কয়েক দিন ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ