বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • বিএনপিকে আবারও ১/১১র মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে: তারেক রহমান

    বিএনপিকে আবারও ১/১১র মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে: তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপিকে আবারও ১/১১ মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    সোমবার সন্ধ্যায় লন্ডন থেকে ভার্চুয়ালি এক ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

    সোমবার (১৭ মার্চ) রাজধানীর বনানীতে হোটেল লেকশোরে জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইন এক্টিভিস্টদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানে অনলাইন এক্টিভিস্টদের সঙ্গে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

    ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, একটি মহল ষড়যন্ত্র করছে, বিএনপি ও বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এক এগারোর মতো বিএনপির বিরুদ্ধে নানা বানোয়াট অভিযোগ তোলা হচ্ছে।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের জন্য একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। মত পার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের সব প্রতিকূলতা মোকাবিলা করার আহ্বান জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ