বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • আবেগ দিয়ে জনগণের সমস্যার সমাধান সম্ভব নয়: মির্জা ফখরুল

    আবেগ দিয়ে জনগণের সমস্যার সমাধান সম্ভব নয়: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের সমস্যার সমাধান আবেগ দিয়ে নয়, বরং বাস্তবতাকে ভিত্তি করে এগিয়ে যেতে হবে।

    শুক্রবার (২১ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে আয়োজিত বিএনপির ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র উত্তরণের পথ সুগম করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

    তিনি আরও বলেন, আমরা এমন কোনো পদক্ষেপ নেব না, যেটা আমাদের ভুল পথে নিয়ে যায়।

    বিএনপি মহাসচিব বলেন, বিভিন্ন মামলা ও নানা সমস্যার কারণে নির্বাসিত থাকলেও খুব শিগগিরই দেশে ফিরে আসবেন তারেক রহমান।

    এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

    বিএনপির এই নেতা বলেন, দেশের ক্রান্তিকালীন এই সময়ে ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে। জনগণ নতুন গণতান্ত্রিক সংসদের প্রত্যাশায় রয়েছে।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ