বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান হাসনাতের

    আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান হাসনাতের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সরকারকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করে বিচার প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করার জন্য।

    শনিবার (২২ মার্চ) রাজধানীর শাহবাগে আয়োজিত এক সমাবেশে তিনি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, কার্যক্রম নিষিদ্ধকরণ ও দ্রুত বিচারের দাবি জানান।

    হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগকে যারা নির্বাচনে আনতে চায়, তাদের কাছে প্রশ্ন ২০১৮ সালে যখন মিডনাইট ইলেকশন অনুষ্ঠিত হয়েছিল তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল। ২০২৩ সালে যখন ডামি নির্বাচন হলো তখন ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল।

    এনসিপির সিনিয়র এই নেতা বলেন, বাংলাদেশে এখনও গুম-খুন হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, ভারতবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, জুলাই গণহত্যার বিচার হয়নি। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশে কোনো ইনক্লুসিভ ইলেকশন হবে না।

    হাসনাত আব্দুল্লাহ বলেন, সেনাবাহিনীর ওপর পূর্ণ আস্থা ও সমর্থন আছে। তবে কেউ তাদের ব্যবহার করে চক্রান্ত করতে চাইলে মানা হবে না।

    ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ ২৪ পরবর্তী বাংলাদেশের রাজনীতি মেনে নেবে না উল্লেখ করে তিনি বলেন, যাদের কাজ সেনানিবাসে, তারা সেখানেই থাকুন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ