শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ড. ইউনূসের চীন সফরে কোনো চুক্তি নয়, সমঝোতা হবে: পররাষ্ট্র উপদেষ্টা

    ড. ইউনূসের চীন সফরে কোনো চুক্তি নয়, সমঝোতা হবে: পররাষ্ট্র উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরে কোনো চুক্তি স্বাক্ষরিত হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে, সফরে দেশটির সঙ্গে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে।

    রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টার চীন সফরে চুক্তি নয়, বরং কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।’

    আগামী ২৬ মার্চ ৪ দিনের রাষ্ট্রীয় সফরে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর এটিই হবে ড. মুহাম্মদ ইউনূসের প্রথম চীন সফর।

    ড. ইউনূসের চীন সফরে বড় ঘোষণা আসতে পারে: রাষ্ট্রদূত ওয়েনড. ইউনূসের চীন সফরে বড় ঘোষণা আসতে পারে: রাষ্ট্রদূত ওয়েন
    প্রধান উপদেষ্টার এ সফরে বড় ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি জানান, সফরটি মাইলফলক হবে।

    ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চীনের আন্তর্জাতিক ফোরাম জিডিআইতে যুক্ত হওয়ার বিষয়ে কোনো জটিলতা দেখছি না। তবে এ সফরেই এ সংক্রান্ত কোনো চুক্তি হবে কি না, তা এখনও নির্ধারিত হয়নি।

    থাইল্যান্ডের বিমসটেক সামিটের সাইড লাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়ে ঢাকার প্রস্তাবে এখনও দিল্লি কোনো উত্তর দেয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ