শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিজনেস সামিটে আসছেন না ইলন মাস্ক : বিডা

    বিজনেস সামিটে আসছেন না ইলন মাস্ক : বিডা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, আসন্ন বিজনেস সামিটে ইলন মাস্ক উপস্থিত থাকবেন না।

    তিনি বলেন, ইলন মাস্ক এলে এতদিনে আপনারা জানতে পারতেন। ইলন মাস্ক এখন মার্কিন সরকারের অংশ। স্টারলিংকের হয়ে আগে বিভিন্ন দেশ পরিদর্শন করলেও এখন পরিস্থিতি ভিন্ন।

    রোববার (২৩ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

    চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, স্টার লিংকের কর্মকর্তারা আগামী ৯ এপ্রিল ডেমোসেশন করবে। ওইদিন সরকারি কর্মকর্তারা যারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনে আসবেন তারা টেস্টিং সেশনে অংশগ্রহণ করবেন। প্রকৃতপক্ষে স্টারলিংকের কমার্শিয়াল অপারেশন শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে। তবে ৯০ দিনের নির্ধারিত দিনক্ষণের টার্গেটের কথা আমাদের চিন্তায় রয়েছে।

    আনুষ্ঠানিকভাবে স্টার লিংকের যাত্রা শুরুর সময় তাদের সঙ্গে যোগাযোগ করে ইলন মাস্ককে আমন্ত্রণ জানানো হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ