শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জরুরি অবস্থা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

    জরুরি অবস্থা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র সচিব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জরুরি অবস্থা নিয়ে দেশে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। সোমবার সচিবালয়ে অবৈধ অভিবাসী প্রত্যাবর্তন বিষয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে এসওপি স্বাক্ষর শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    স্বরাষ্ট্র সচিব জানান, ‘ঈদের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করি। জরুরি অবস্থা নিয়ে ছড়ানো তথ্য সম্পূর্ণ গুজব। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেট্রোলিং ও মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি।

    এর আগে অবৈধ অভিবাসী প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পক্ষে এসওপি করেন আইজিপি বাহারুল আলম ও অস্ট্রেলিয়ার জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার মার্ক হোয়াইট চার্চ।

    অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলও উপস্থিত ছিলেন।

    সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, ‘ঘরবাড়ি ও জমি বিক্রি করে দালালের মাধ্যমে অস্ট্রেলিয়ায় অবৈধ পথে বাংলাদেশিদের প্রবেশ বন্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। এ নিয়ে অস্ট্রেলিয়ার সাথে এসওপি স্বাক্ষর করেছে।’

    অবশ্য কতজন বাংলাদেশি অস্ট্রেলিয়ার ডিটেনশন সেন্টারে আছে তা জানান নি তিনি।

    নাসিমুল গনি বলেন, ‘অস্ট্রেলিয়ার ভিসা বাংলাদেশ থেকে দেওয়ার জন্য ভিসা সেন্টার করার সিদ্ধান্তের কথা জানিয়েছে। দ্রুত কার্যক্রম শুরু করবে দেশটি।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ