শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • যারা ১০০ গাড়ি নিয়ে ক্যাম্পেইনে যায়, তারা কী করবে আমরা জানি: মির্জা ফখরুল

    যারা ১০০ গাড়ি নিয়ে ক্যাম্পেইনে যায়, তারা কী করবে আমরা জানি: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, ১০০ গাড়ি নিয়ে যারা নির্বাচনী প্রচারণা করতে বের হয়, তারা জানে না কী করবে।

    তিনি আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে আয়োজিত একটি আলোচনা সভায় এ কথা বলেন।

    নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম গতকাল সোমবার নিজ জেলা পঞ্চগড়ে শতাধিক গাড়ির (কার-মাইক্রোবাস) বহর নিয়ে পাঁচটি উপজেলা সফর করেন। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রচার হয়।

    ওই প্রসঙ্গের দিকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ১০০ গাড়ি নিয়ে যারা নির্বাচনী প্রচারণা করতে বের হয়, তারা কী করবে আমরা জানি। অন্য দলকে সাহায্য করতে, দেশে নৈরাজ্য সৃষ্টি করতে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র শুরু হয়েছে।

    দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে। আমরা তা হতে দিতে পারি না।

    সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দেশকে নৈরাজ্যের দিকে নিতে চেষ্টা হচ্ছ বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, সোশ্যাল মিডিয়ায় নতুন কুতুব সৃষ্টি হয়েছে, যারা তাদের বক্তব্যের মাধ্যমে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়।

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে। এতে দলের আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন