বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • মোঘল আমলের ঐতিহ্য অনুযায়ী ঈদ আনন্দ মিছিল

    মোঘল আমলের ঐতিহ্য অনুযায়ী ঈদ আনন্দ মিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে সুলতানি ও মোঘল আমলের ঐতিহ্যবাহী ঢঙে ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে, যা রাজধানীর সাংস্কৃতিক ঐতিহ্য ও সৌন্দর্যকে নতুন করে উপস্থাপন করেছে। এ আনন্দ মিছিলে অংশ নিয়েছেন অসংখ্য মানুষ।

    সোমবার (৩১ মার্চ) সকালে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠের সামনে থেকে শুরু হওয়া এই মিছিলে হাজারো মানুষ অংশ নেন। তারা ঐতিহ্যবাহী পোশাক ও সাজে সজ্জিত হয়ে আনন্দের সাথে মিছিলে যোগ দেন। মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক ধরে খামারবাড়ি মোড় দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয়।

    মিছিলে শুরুতে পাঁচটি ঘোড়ার গাড়ি ছিল, পরে যোগ হয় আরও ১৫টি ঘোড়ার গাড়ি। অংশগ্রহণকারীরা ব্যান্ডপার্টির সুরে 'ও মোর রমজানের ওই রোজার শেষে' গান পরিবেশন করে ঈদের আনন্দ প্রকাশ করেন। মিছিলে শিশু, বৃদ্ধসহ সকল বয়সের মানুষ উপস্থিত ছিলেন।

    মিছিলে অংশগ্রহণকারী সালমান মাহমুদ বলেন, "অনেকদিন পর এমনভাবে শহরে ঈদ উদযাপিত হচ্ছে, খুব ভালো লাগছে। আমি পুরো মিছিলজুড়েই থাকব।"

    এ ধরনের উদ্যোগ ঢাকা শহরের ঐতিহ্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করার পাশাপাশি নগরবাসীর মধ্যে আনন্দ ও ঐক্যের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে, যা শহরের সাংস্কৃতিক ইতিহাসের প্রতিফলন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ