শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • উপদেষ্টা আসিফ মাহমুদ

    আগামীতে আরও বৃহত্তর পরিসরে ঈদ উৎসব আয়োজন করা হবে

    আগামীতে  আরও বৃহত্তর পরিসরে ঈদ উৎসব আয়োজন করা হবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, আগামী বছর থেকে আরও বড় পরিসরে ঈদ উৎসব আয়োজন করা হবে।

    সোমবার (৩১ মার্চ) জাতীয় সংসদের সামনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ঈদ আনন্দ উৎসবের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি, এবং সেখানে তিনি এ কথা বলেন।

    আসিফ মাহমুদ বলেন, সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। আজকের এই আনন্দময় দিনে আমি স্মরণ করতে চাই সেসব শহীদ ভাইদের, যাদের আত্মত্যাগের কারণে আজকের ঈদ এত আনন্দময় হয়ে উঠেছে। তাদের কারণেই শতবর্ষী ঈদ উদযাপনের ঐতিহ্য আজও রক্ষা করা সম্ভব হয়েছে। আগামী বছরও আমরা একইভাবে নগরবাসীকে ঈদ উদযাপনের সুযোগ দেব। 

    উপদেষ্টা আরও বলেন, ঈদের দিন আর ঘরে বসে ঈদ পালন করতে হবে না। আমরা সবাই একত্রিত হয়ে ঈদ আনন্দ উদযাপন করব, ঈদ মিছিল করব এবং একে অপরের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করব। ভবিষ্যতে আরও বড় পরিসরে ঈদ উৎসবের আয়োজন করা হবে


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন